গেমারদের জন্য অপেরার নতুন ব্রাউজার

১২ জুন, ২০১৯ ১৬:১৫  
গেমারদের জন্য নতুন ব্রাউজার এনেছে অপেরা। অপেরা জিএক্স নামের এই ব্রাউজারটিতে র্যাম ও সিপিইউ লিমিটার, আরজিবি লাইটিং এবং টুইচ সুবিধা থাকছে। দ্রুতগতির এই ব্রাউজারটিতে গেমাররা তাদের গেম নিয়ন্ত্রণ এবং ব্রাউজিং সহজ করতে হাই-এন্ড ফিচার পাবেন। ইন্টিগ্রেডেট টুইচের সাথে থাকছে সাইডবার, যেখানে কে লাইভ অথবা অনলাই আছে সেটি দেখা যাবে। এছাড়া জিএক্স কর্নারে সর্বশেষ উন্মোচিত গেম এবং ডিলের তথ্য পাওয়া যাবে। সাউন্ড ইফেক্ট এবং আরজিবি লাইটিংয়ের পাশাপাশি ব্রাউজারটিকে নিজের মতো সাজিয়ে নিতে থাকছে অসংখ্য ওয়ালপেপার ও থিম সুবিধা। যারা গেমার নন তাদের জন্য ব্রাউজারটিতে থাকছে ইন্টিগ্রেটেড ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সুবিধা। ফলে ব্যবহারকারীদের আলাদাভাবে একাধিক ট্যাব কিংবা অ্যাপস খুলে রাখার প্রয়োজন হবে না। এছাড়া থাকছে অ্যাড ব্লকার এবং ফ্রি আনলিমিটেড ব্রাউজার ভিপিএন। ব্রাউজারটির আরেকটি অসাধারণ সুবিধা হলো এতে অপেরার এক্সটেনশনের পাশাপাশি ক্রোম এক্সটেনশনও ব্যবহার করা যাবে। ডিবিটেক/বিএমটি